ভি ন দে শি

৫ জন ভিনদেশি কোয়ালিটি কন্ট্রোল অফিসার

আপডেট : ১২ মে ২০১৩, ২০:১৭
কোয়ালিটি কন্ট্রোল বলতে বোঝায়া কোন পণ্য বা প্রোডাক্টের মান নিয়ন্ত্রণ করা। আমরা যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো আমাদের জন্য সত্যিই ভালো কি না কিংবা কতটা ক্ষতিকর সেটা দেখার দায়িত্বে যারা রয়েছেন তাদের কোয়ালিটি কন্ট্রোলার বলা হয়। বিশ্বব্যাপী অসংখ্য তরুণ এই দায়িত্ব পালন করছেন। তাদের মধ্য থেকে কয়েকজন মেধাবী তরুণদের নিয়ে আজকের আয়োজনটি লিখেছেন প্রাঞ্জল সেলিম রি চা র্ড আমেরিকার ‘কার্নিগ মেলন ইউনিভার্সিটি’ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বিজনেস অ্যাডমিন্সট্রেশনের উপর পড়াশোনা করলেও তার ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে ইনফরমেশন টেকনোলজি ফিল্ডে। বর্তমানে তিনি তার কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল টিমের তত্ত্বাবধানের কাজ করছেন। শুরুতে তিনি কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন। তাদের কোম্পানির শাখা আমেরিকা ছাড়াও জার্মানি ও ভারতে নিয়ে গেছেন তিনি। তার কাজের জন্য সফলতা ও জনপ্রিয়তা তো আছেই, সেই সাথে পেয়েছেন সম্মাননা পুরস্কারও। ২০০৫ সালে তাকে ‘দ্য ইকোনমিক টাইমস’ পুরস্কার ঘোষণা দেওয়া হয়। ক্লাইড কম্পিউটিং নিয়ে কাজ করছে তার কোম্পানি। ফ্রা ন্সি স ৩২ বছর বয়সী ফ্রান্সিস একজন কোয়ালিটি কন্ট্রোলার। বেশ দারিদ্রতার মুখোমুখি হয়ে তিনি আজকে অবস্থানে এসেছেন। তিনি বর্তমানে ‘ইন্টারঅ্যাকটিভ সলিউশন’ কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি এই কোম্পানিতেই একজন কর্মচারী হিসেবে ছিলেন। ২০০৭ সালে তাকে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাশাপাশি তিনি তার আগের পোস্টটিও বজায় রেখেছেন। চিফ অপারেটিং অফিসার হিসেবেও কাজ করে চলেছেন তিনি। তাদের কোম্পানির কাজ হলো বিভিন্ন মার্কেটিং বিষয়ে যত সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করা। ফি লি প বিখ্যাত কোম্পানি ‘ভিয়াকম’-এর সাথে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করছেন ফিলিপ। একদিনে এই পদে আসেননি তিনি। তাকে করতে হয়েছে নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম ও সমঝোতা। ২০০৬ সালে তিনি প্রথম এই কোম্পানিতে আসেন এবং ক্রমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই আজকের পদে আসেন। সবচেয়ে বড় কথা হলো এ কোম্পানির তিনিই হলেন সবচেয়ে দীর্ঘমেয়াদী কোয়ালিটি কন্ট্রোলার। এর আগে ২০০০ সাল থেকে তিনি ভিয়াকমের মেম্বার হিসেবে ছিলেন। এরপর হঠাত্ করেই তার সামনে সুযোগটি চলে আসে। তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও কাজ করে থাকেন। তবে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে তিনি বেশি সফল। অ স্টি ন মূলত সলিউশন বেজড কোম্পানিই দাঁড় করাতে চেয়েছিলেন তারা কয়েকজন বন্ধু। কিন্তু পরবর্তীতে চাহিদার কারণে এর ব্যাপ্তি বাড়াতে হয়েছে তাদের। এরপর কোম্পানিতে সফটওয়্যারও সংযুক্ত করা হয়, ২০০৭ সালে তাদের কোম্পানিকে মাল্টিন্যাশনাল রূপ দেওয়া হয়। সেই সফটওয়্যারের সেকশনের সবথেকে কনিষ্ঠ কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ছিলেন অস্টিন। তার জন্ম ইন্ডিয়াতে কিন্তু পড়াশোনা ও বেড়ে ওঠা তার আমেরিকাতেই। এরই মধ্যে তিনি মোট ১১টি দেশে বসবাস করে এসেছেন। তার বাবা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন ডিপ্লোম্যাট। তিনি ইস্ট এশিয়ার এক ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিন্সট্রেশনের উপর ডিগ্রি নেন। টি না ক্রিয়েশন নামের একটি কোম্পানির কাজের সাথে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জড়িত তিনি। বর্তমানে এই কোম্পানির অনেকগুলো শাখা রয়েছে। ইংল্যান্ডের হ্যাম্পটন, ওয়েস্ট মিডল্যান্ড-এ আরও দুটি শাখা খোলা হয়েছে এই সংস্থার। সেগুলোতেও তার ছুটে যেতে হয় দেখাশোনার জন্য। ২০০৩ সালে প্রথম এই কোম্পানিটির পথচলা শুরু হয়েছিল। প্রথম কয়েক বছরে সেই কোম্পানি খুব শক্তিশালি একটি নেটওয়ার্ক গড়ে তোলে এশিয়ার ভেতর। এরপর দেশের বাইরে পা রাখে কোম্পানিটি। এত আইসিটি ট্রেইনিং এবং প্রেজেন্টেশন সলিউশন ফাইন্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল তাকে। কোম্পানিটির কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন।