মজু খান
দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা চিরকুমার শহরের মুন্সিপাড়া নিবাসী মোজাফফর হোসেন খান ‘মজু খান’ গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। গত মঙ্গলবার দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় একটি পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে তাকে ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
