মানিকগঞ্জে সয়াবিন তেল চিনি ডাল ছোলা ও খেজুর ন্যায্যমূল্যে বিক্রি শুরু

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৩২

পবিত্র রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জে টিসিবি কর্তৃক সরবরাহকৃত সয়াবিন তেল,  চিনি, মশুরীর ডাল,  ছোলা ও খেজুর ন্যায্যমূল্যে বিক্রি শুরু হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের শহীদ রফিক সরণিতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান, টিসিবি’র ডিলার এহতেশাম হোসেন খান ভুনু ও দীনেশ চন্দ্র সেনসহ অন্যান্য ডিলারগণ। ক্রেতাসাধারণ যাতে নির্ধারিত সময়ে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য ডিলারদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ১৭০০ কেজি পণ্য বিক্রি করা হবে। প্রতি কেজি চিনির দাম ৪৭ টাকা, মশুরীর ডাল ৪৪ টাকা, ছোলা ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৫ টাকায়।