বরিশালে সরকারি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্যপরিষদ বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সমপদের পদবি ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও তত্কালীন সরকার ১৯৯৫, ৯৭, ও ৯৯ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের পদগুলো আপগ্রেড করে। ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়।
ধানের ন্যায্যমূল্যের দাবিতে উজিরপুরে বিক্ষোভ
উজিরপুরের হারতা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের আয়োজক জাতীয় কৃষক সমিতি। সভায় বলা হয়, ধানের ক্রয়মূল্য মণপ্রতি সরকারিভাবে ১৩শ টাকা ধার্য করতে হবে। প্রতিটি ইউনিয়নে ধানের সরকারি ক্রয়কেন্দ্র খুলতে হবে। দালাল ও সিন্ডিকেটের হাত থেকে কৃষকদের বাঁচাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। ঘূর্ণিঝড় ফণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ধান চাষিদের ভর্তুকি দিতে হবে।
দুই স্কুলকে শোকজ
বরিশাল বোর্ডে দুটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এই দুই প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
