শরণখোলায় গৃহবধূ খুন, সন্তান নিয়ে স্বামী পলাতক

আপডেট : ০৯ মে ২০১৯, ১৩:৩২

শরণখোলায় লাকি বেগম (২৮) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাতঘর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর লাকির স্বামী নুরুল আমিন জিহাদ (৭) ও জেরিন (২) নামে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

 

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মুঠোফোনে জানান, লাকি গুরুতর অসুস্থ। খবর পেয়ে বোনের বাড়ীতে গিয়ে নুরুল ইসলাম ঘরের মধ্যে বোন লাকির লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্বামী নুরুল আমিন তার দু’সন্তানকে নিয়ে কোথায় গেছে-তা কেউ বলতে পারে না। পলাতক স্বামী নুরুল আমিন দক্ষিণ রাজাপুর গ্রামের আ. হক হাওলাদারের ছেলে।

 

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, নুরুল আমিনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

 

ইত্তেফাক/এএম