গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম
এমনটা হবে, ভাবা যায়নি। একই দেশে একসঙ্গে লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভেবেছিলাম, ওই দু’জনকে নিয়েই উত্তাল হবে গোটা দেশ। কিন্তু সব তারকাকে ছাপিয়ে অবিশ্বাস্যভাবে সামনে চলে এসেছে মারিও গোতজে। কাগজে-কাগজে ওকে নিয়েই লেখালেখি। টিভি জুড়েও তাই। মাত্র ২০ বছর বয়সী এই ছেলেটার জন্যই, রিয়াল মাদ্রিদকে টপকে প্রাধান্য পাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। এমনকি, বার্সেলোনা-বায়ার্ন ম্যাচও ঢাকা পড়েছে ওর ছায়ায়। কেননা গোতজে বরুসিয়া থেকে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখে। ওই হচ্ছে জার্মানির সবচেয়ে দামি ফুটবলার। বার্সেলোনায় এসে পেপ গুয়ার্দিওলা প্রথম যাকে দলে চেয়েছেন, তিনি গোতজে। গোতজে মাত্র বিশ বছরেই সুপারস্টার, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এখনই ওকে ভবিষ্যতের মেসি বলা হচ্ছে। জার্মানরা তো বলেই দিয়েছেন, মারিও ঈশ্বরের দান। ওকে নিয়ে এ দেশের ফুটবলে প্রচুর স্বপ্ন। এই যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ফাইনালের যাওয়ার আশায় ডর্টমুন্ড, সেটাও গোতজেকে ঘিরেই। হবে না-ই বা কেন। গোতজে কার্যত ওদের ঘরের ছেলেই হয়ে উঠেছে। মাত্র নয় বছর বয়সে এসেছিল ডর্টমুন্ডে। এখানেই ওর সবকিছু।এই ম্যাচে ওকেই প্রমাণ করতে হবে, রোনালদোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতাও রাখে। ভবিষ্যতের মেসি হওয়ার যোগ্যতা সত্যিই রয়েছে তার। তার সম্পর্কে জানতে ভিজিট করুন :http://www.bbc.co.uk/sport/0/football/22261981
