এসএসসি’র পর এএমই লাইসেন্স পেতে

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:২৭
এএমই’র পুরো অর্থ এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। এই ডিগ্রির আরও কিছু নাম আছে যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, উড়োজাহাজ প্রকৌশলী প্রভৃতি। যেদিন থেকে উড়োজাহাজ চলা শুরু করেছে সেদিন থেকেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ছে। আমাদের দেশে এএমই বিষয়টি অনেকের জন্য নতুন মনে হতে পারে। কিন্তু এএমই লাইসেন্স অর্জনে এটি নতুন কোনো সাবজেক্ট নয়। তবে এ দেশে সুবিধাজনক পর্যায়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে অতি সমপ্রতি। যার কারণে কম খরচে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে। এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার উড়োজাহাজের যাবতীয় মান নিশ্চিত করে। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকে তাদের কাছ থেকে। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর অনেক কিছু নির্ভর করে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের উপর। ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পি৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল সারা পৃথিবীতে স্বীকৃত। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে ইএএসএ লাইসেন্স গ্রহণযোগ্য এবং সমাদৃত। বর্তমানে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো খুবই ভালো অবস্থানে রয়েছে যেমন—গালফ এয়ার, বাহরাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং আরও অনেক। এ ছাড়াও মধ্যপ্রাচ্যে রয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যেমন—গেমকো, মুবাডালা অ্যাভিয়েশন ইত্যাদি। এই সমস্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত ইন্ডিয়া, ফিলিপাইন, চায়ন, বাংলাদেশ থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এক্সপার্টের অভাবে। এমিরেটস অ্যাভিয়েশন কলেজ তাই যাত্রা শুরু করে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের আন্ডারে। কিন্তু তার পরও তারা এয়ারলাইন্সের চাহিদা মেটাতে পারছে না। বাংলাদেশকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য সেই যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের আন্ডারে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে, যার সেন্টার কোড নং ৯৩১৪২। কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি (ক্যাটেক) এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। কলেজটির প্রথম দ্বিতীয় ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ইন্টার্নি করতে চলে গেছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা যাচ্ছে দু’এক মাস পরই। এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে কলেজ ক্যাম্পাসে। কলেজটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ফোন ০১৯৩৭১৮২৪৭০। এসএসসি/এইচএসসি, এ-লেভেল/ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং বিদেশে ১ বছরের টিউশন ফি সেমিস্টার ওয়াইজ দিতে হবে।