প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
শো না র গা ন
অবলিক
গানের কথা : ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড ব্যান্ড তাদের যাত্রা শুরু করে ২০০৪ সালে। পাঁচ বন্ধুর ব্যান্ড তাদের দশম বছরে এসে গত এপ্রিলে মুক্তি দিল তাদের সেলফ টাইটেলড অ্যালবাম ‘অবলিক’।
নিজেদের আর নিজেদের বন্ধুদের জন্য মিউজিক করতে করতেই ২০০৭-এ শুরু হয় স্টেজে পারফর্ম করা। এর পরপরই ২০১১-তে শুরু হয় নিজেদের সোলো অ্যালবামের কাজ, এ বছরের এপ্রিলে এসে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম। এই অ্যালবামে রয়েছে ‘শূন্যতা’, ‘৭১/১৩’,
কেন শুনবেন : বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে প্রথম ইপি প্রকাশ করা, রুফটপ প্লাগড কনসার্টের মধ্য দিয়ে অ্যালবাম প্রকাশ করা—অবলিকের এই ব্যতিক্রমী উদ্যোগ চলতে থাকুক অবলিকের জন্য শুভকামনা!
===
দে খা র ছ বি
লাইফ অব পাই
পরিচালক :অ্যাং লি
ছবির কথা : অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক অ্যাং লি’র সাম্প্রতিকতম ছবি ‘লাইফ অব পাই’য়ে এক কিশোরের সঙ্গে একটি বাঘের সম্পর্ক তুলে ধরেছে। সমুদ্রে ভাসমান একটি নৌকায় তারা মুখোমুখি, পালাবার উপায় নেই। তাও এক দিন বা দুই দিন নয়, টানা ২২৭ দিন ধরে। সহাবস্থানই একমাত্র পথ। তারপর ঘনিষ্ঠ সম্পর্ক। থ্রিডি বা ত্রিমাত্রিক ক্যামেরা ও অসাধারণ ‘স্পেশাল এফেক্ট’ ব্যবহার করে পরিচালক নিপুণভাবে সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন।
কেন দেখবেন :এই ছবিতে মানুষের জীবনকে রূপক করে জীবনের এত রহস্য গভীরভাবে বলা আছে তা সত্যি অবিশ্বাস্য। ছবিটি দেখতে গিয়ে মনে হলো মনোযোগ দিয়ে না দেখলে অনেক সুক্ষ্ম আর গভীর কিছু থেকে বঞ্চিত হতে পারে অনেকেই।
===
গু ণী জ ন
মাদার তেরেসা
বিংশ শতাব্দীর প্রথম দিকে যুগোস্লাভিয়ার মিশনারীরা ধর্ম প্রচার ও সেবাধর্মের ব্রত নিয়ে কলকাতায় আসেন। ১৫ বছরের কিশোরী অ্যাগনেস মিশনারি জীবন শুরু করার সময় মহামান্য পোপের অনুমতিক্রমে নতুন নাম গ্রহণ করেন ‘তেরেসা’, পরে যা সবার মুখে মুখে হয়েছে ‘মাদার তেরেসা’। তেরেসা প্রথমে শিক্ষকতা শুরু করেন এন্টালি সেন্ট মেরি স্কুলে। এই স্কুলে ১৮ বছর শিক্ষকতার পর তিনি বদলি হয়ে আসেন লরেটো স্কুলে। তিনি যখন লরেটো স্কুলের চাকরি ছেড়ে দিলেন, তখন তার হাতে ছিল মাত্র পাঁচ টাকা। বিশ্বব্যাপী সেবামূলক কাজের জন্য মাদার তেরেসা বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
===
টি প স
গরমেও সতেজতা
গরমের দিনে সতেজ থাকাটা একটা সমস্যা বৈকি। সারা দিনের পরিশ্রম সামাল দিতে সাফসুতরা হওয়াটা জরুরিও বটে। কিছু বুদ্ধি খাটালেই এ সমস্যা মেটানো যায় সহজে। দিনে অন্তত দুবার গোসল করুন। এটি আপনার শরীরের জীবাণু, ঘাম ও অন্যান্য ময়লা দূর করে আপনাকে রিফ্রেশমেন্টে সহায়তা করবে। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন। চুল ঝরঝরে থাকলে মনও ঝরঝরে হয়ে ওঠে। প্রচুর পানি খাবেন। এ ছাড়া নিয়মিত ফেসওয়াশ করবেন। মুখে পানির ঝাপটা দিতে পারেন। শরীর বা ত্বক পানি পেলে সেটা আপনার শরীরের গরম কমানোর জন্য অনেক উপকারী হবে। চন্দন ও গোলাপসমৃদ্ধ শাওয়ার জেল, বডি শ্যাম্পু ব্যবহার করুন। চন্দন, গোলাপ, পোস্ত এগুলো প্রাকৃতিকভাবে শরীরকে ঠাণ্ডা করতে সাহায্য করে।
