গেম কর্নার

এইস কমব্যাট :অ্যাসাল্ট হরিজন

আপডেট : ১৭ মে ২০১৩, ১৮:২৯
এইস কমব্যাট :অ্যাসাল্ট হরিজন আর্কেইড কমব্যাট ফ্লাইট ভিডিও গেমস সিরিজের একটি গেম, নির্মাণ করেছে প্রজেক্ট এইসস এবং প্রকাশ করেছে ন্যামকো। গেমটি এক্সবক্স ৩৬০ এবং প্লে-স্টেশন ৩ গেমস কনসোলের জন্য ২০১১ সালের অক্টোবরে মুক্তি পেয়েছে। গেমটি এইস কমব্যাট গেমস সিরিজের প্রথম গেম যেটির পটভূমি আসল পৃথিবীতে সেট করা হয়েছে। গেমটির পটভূমি ২০১৫ এবং ২০১৬ সালে। গেমটিতে গেমারকে আমেরিকার এয়ার ফোর্সের হয়ে খেলতে হবে। গেমটির পটভূমিতে রয়েছে মায়ামি, ইস্ট আফ্রিকা, দুবাই, মিডেল ইস্ট, রাশিয়া, ওয়াশিংটন ডিসিসহ আরও অনেক জায়গা। গেমটির গেমপ্লে সিস্টেমকে সাজানো হয়েছে ক্লোজ রেঞ্জ অ্যাসাল্ট (সিআরএ) দিয়ে। যেখানে গেমার অ্যাকশনসমূহ খুবই কাছ থেকে উপভোগ করতে পারবে। গেমটিতে ডগফাইট এবং এয়ার স্ট্রাইক মোড রয়েছে। তবে গেমার চাইলে একই সাথে এই দুটি মোডে খেলতে পারে। গেমটির কনট্রোল সিস্টেমকে দুই ভাগে সাজানো হয়েছে। অপটিমাম এবং অরিজিনাল। অপটিমাম কনট্রোল ব্যবহার করে যে কেউই গেমটি খেলতে পারবে। তবে যদি এইসব জেট ফাইটিং গেমসে এক্সপার্ট হয় কেউ তাহলে অরিজিনাল কনট্রোল ব্যবহার করতে পারে। গেমটি ভিজিট করতে :http://www.acecombatgame.com/