মী র মো হা ম্ম দ আ স লা ম উ দ্দি ন

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:২৪
উচ্চশিক্ষায় ভর্তি হয়ে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য রাখুন, আপনি যে বিষয়ে ভর্তি হয়েছেন সে বিষয়ে আপনাকে সর্ব্বোচ্চ শিক্ষা নিতে হবে। আগে শত লক্ষ্য নির্ধারণ করে থাকলেও উচ্চশিক্ষায় ভর্তি হয়ে আপনার পূর্বতন লক্ষ্য বাস্তবের নিরিখে বদলে যেতে পারে। বাস্তবতাকে মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে মনোযোগ দিন। বিসিএস এর লক্ষ্য নির্ধারনের ব্যাপারে শুরুতেই এমনই বললেন এই প্রজন্মের মেধাবী বিসিএস ক্যাডার চলচচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। টাঙ্গাইলে জন্মগ্রহন করেছেন মেধাবী এই ক্যাডার। শৈশব কৈশোরের দিনগুলো সেখানেই কেটেছে। বিসিএস-এর প্রস্তুতি নিয়ে নানা আলোচনায় তিনি শুরু দিকের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘প্রতিদিন নিয়মিত পত্রিকা পড়বেন। আপনার মাথায় থাকবে বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার, বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশেষ তথ্য। কম্পিউটার, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে সর্বশেষ তথ্য। চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো নোটস আকারে খাতায় লিখে রাখতে পারেন। পেপার কাটিং অ্যান্ড ক্লিপিংস করে রাখতে পারেন। তবে পেপার কাটিং রাখার আগে আর্টিকেলগুলো ভালোভাবে পড়ে গুরুত্বপূর্ণ তথ্য কলম দিয়ে দাগিয়ে রাখবেন। পরীক্ষার আগে পুনরায় চোখ বুলানোর সময় আপনার সেই তথ্যগুলো কাজে লাগবে। বাংলা ইংরেজির ক্ষেত্রে নবম-দশম শ্রেণীর গ্রামার বই যেগুলো সে সময়ে ফাঁকি দিয়ে এসেছিলেন, সেগুলো আত্মস্থ করে ফেলুন। বাংলা ইংরেজি রচনা তৈরির প্রচেষ্টা হাতে নিন। ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করুন এবং পরীক্ষায় তা প্রয়োগ করুন। পাঠ্য বইয়ের বাইরেও দেশি-বিদেশি বিভিন্ন লেখকের উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ ইত্যাদি পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাংলা-ইংরেজি সাহিত্যের লেখক এবং তাদের উল্লেখযোগ্য লেখা সম্পর্কে জানুন। নবম দশম শ্রেণীর পাটিগণিত-বীজগণিত, জ্যামিতি ভালোভাবে অধ্যয়ন করুন আরেকটা বিষয় খেয়াল রাখবেন। বিসিএস পরীক্ষায় একজন প্রার্থীর পড়াশোনা, মেধা, বুদ্ধিমত্তা যাচাইয়ের সব রকম উপায় নিয়ে চিন্তাভাবনা করা হয়। তাই প্রশ্ন অনেক সময় বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্যও হতে পারে। এক্ষেত্রে আপনার সর্বোচ্চ বিচার-বুদ্ধির পরিচয় দিন’ ভবিষ্যত নির্ধারন সম্পর্কে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘আপনি যে বিষয় নিয়ে অনার্স বা মাস্টার্স করছেন সে বিষয়টি ভালোভাবে পড়ুন। কারণ এটি আপনার ভবিষ্যত্ নির্ধারণ করবে। আপনার বিষয়টি ভালোভাবে জানা থাকলে আপনি লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষায় ভালো করবেন। লিখিত পরীক্ষায় আপনার পছন্দমতো ২/৩টি বিষয় নিতে হবে। সবচেয়ে বেশি নাম্বার ওঠে এ রকম বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করুন। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। আপনার টেবিলের সামনে দেয়ালজুড়ে একটা বিশ্ব ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ রাখুন। যখন আন্তর্জাতিক কোনো বিষয় পড়বেন বা বাংলাদেশের কোনো তথ্য জানবেন তখন ম্যাপে দেশটির অবস্থানের উপর চোখ বুলিয়ে নিতে পারেন। এতে আপনার বিশ্ব এবং বাংলাদেশ সম্পর্কে ভালো জানা হবে’ ছবি তুলেছেন দীপঙ্কর দীপ মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ডাকনাম :আসলাম জন্মতারিখ ও স্থান :১২ নভেম্বর, টাঙ্গাইল মায়ের নাম :মিসেস নূরুন নাহার মীর বাবার নাম :মীর মোহাম্মদ আফসার উদ্দিন প্রথম স্কুল :প্রিপারেটরি গ্রামার স্কুল প্রিয় মানুষ :আমার মা প্রিয় উক্তি :সবার উপরে মানুষ সত্য। প্রিয় পোশাক :জিন্স, টি-শার্ট অবসর কাটে যেভাবে :গল্পের বই পড়ে সাফল্যের সংজ্ঞা :যা করতে চাই, সেটা ঠিকমতো করতে পারাই সফলতা।