ডাবলিনে অব্যাহত বৃষ্টিতে গতকাল পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। মালাহাইডে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় টসও হয়নি। পরে দুই দলের মাঝে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকার শীর্ষে এখন বাংলাদেশ দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট বাংলাদেশের। সমানসংখ্যক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫ এবং ত্রিদেশীয় সিরিজে এখনো জয়শূন্য স্বাগতিক আয়ারল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট।
