গোলাম সামদানী গ্রীন ইউনিভার্সিটির ভিসি

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫৯
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য গ্রীন ইউনিভার্সিটির নতুন উপাচার্য পদে প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরকে চার বছরের জন্য নিয়োগ দান করেছেন। তিনি গত ১৫ মে, গ্রীন ইউনি-ভার্সিটিতে যোগদান করেন। এর আগে প্রফেসর সামদানী ফকির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন। প্রফেসর সামদানী ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্ত ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক্সে রুমানিয়ার একাডেমিয়া ডি স্টাডি ইকনোমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।