জননী ও আত্মজের ‘রৌদ্র ছায়া’ প্রদর্শনী আজ শুরু

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:০০
বিশ্ব মা দিবস উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস মা ফেরদৌসী প্রিয় ভাষিণী ও ছেলে কারু তিতাস এর ‘রৌদ্র ছায়া’ শীর্ষক যৌথ প্রদর্শনীর আয়োজন করছে। আজ সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে ৯ দিনব্যাপী এই প্রদর্শনীটির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। যদিও ফেরদৌসী প্রিয় ভাষিণী মা-ছেলের চেয়ে শিল্পীর সাথে শিল্পকর্মের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর কারু তিতাসের বড় সমালোচক মায়ের কাজের সাথে অংশ নেয়াকে অনন্য এক অনুপ্রেরণা হিসেবে দেখছেন। মা মেঝেতে ছেলে দেয়ালে। প্রদর্শনীতে ফেরদৌসী প্রিয় ভাষিণীর ৬০টি এবং কারু তিতাসের ৩০টি শিল্পকর্ম স্থান পাচ্ছে। গতকাল বেঙ্গল শিল্পালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস-এর পরিচালক সুবীর চৌধুরী।