রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনায় চালক জাকিরও আহত হয়েছেন। নিহতের নাম মো. হান্নান মিয়া বাবু। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। তার বাবা মৃত হাফেজ মিয়া। রাজধানীর তেজগাঁও থানার ৪/৩ দক্ষিণ বেগুনবাড়িতে তার বাসা। ওই দিন রাতে বাবু তার বন্ধু জাকিরের মোটরসাইকেলের পেছনে বসে আগারগাঁও থেকে ফার্মগেট আসার পথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পথচারী মোমিনুল ইসলাম জানান, একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে আহত হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক রাত ৯টার দিকে বাবুকে মৃত বলে ঘোষণা করেন।
