বিশ্বব্যাপী কত চকলেট উত্পাদন হয় বা কি পরিমাণ চকলেট খাওয়া হয় বা চকলেটের মোট বাজার কত—তার কোন হিসাব হয়ত কেউ রাখে না। কিন্তু চকলেট পাগল মার্কিনিরা অবশ্য বছরে চকলেটের পিছনে ব্যয় করে ১০ বিলিয়ন ডলার এবং দেশটিতে বছরে উত্পাদিত চকলেটের পরিমাণ ১.৫ বিলিয়ন বা ১৫ লাখ মেট্রিক টন। এখানেই শেষ নয় হেলথ ফুড নামেও আমেরিকার বাজারে বিভিন্নভাবে চকলেট আনছে। টাফট বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি বি ব¬ামবার্গ মনে করেন, ডার্ক চকলেটের ফ্লাবিনয়েডস স্বাস্থ্যের জন্য ভালো। আর এ ফ্লাবিনয়েডস হচ্ছে এক ধরনের প¬ান্ট নির্যাস। ফ্লাবিনয়েডস সমৃদ্ধ ডার্ক চকলেট বা কালো চকলেট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরলের আধিক্য কমাতে সহায়ক। পাশাপাশি এটা শরীরের চিনির প্রক্রিয়াকরণে ভূমিকা রাখে। ফলে ডায়াবেটিস রোগীরাও খানিকটা ডার্ক চকলেট খেতে পারেন। এদিকে, আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য মতে, যারা প্রতিদিন ডার্ক চকলেট খান তাদের ওপর জরিপের প্রাপ্ত তথ্যে দেখা যায়, তাদের রক্তচাপ ও কোলেস্টেরল কমেছে। কালো চকলেট নিয়ে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র হারভার্ড মেডিক্যাল স্কুলের পুষ্টিবিদ ললিতা কাউল চকলেট সম্পর্কে বলেছেন, ‘চকলেট ইজ এ পে¬জার ফুড উইথ রিডিউসড হেলথ রিস্ক’। পরিমিত চকলেট খাওয়া স্থাস্থ্যের জন্য ভালো। তবে তিনি সতর্ক করে দেন যদি কেউ দিনে একটির পরিবর্তে দুটি চকলেটের বার খান তবে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
