মাগুরা জেলা জজ আদালতের সামনে জেলা জজ আদালতের অ্যাডভোকেট ও জেলা আইনজীবী সমিতির সদস্য ছাবিকুন্নাহার রুপাকে (৩০) হত্যাকারীর শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
মাগুরা জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আজম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন প্রমুখ।
