শিক্ষার আলোকে সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে শত বছর পূর্বে ১৯১৪ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রূপাপাত গ্রামে বমনচন্দ্র বণিক নিভৃত পল্লীর অবহেলিত জনপদের সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে করে এক মহান উদ্যোগ নিয়ে স্থাপন করেন রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়। স্থাপনকালে যার নাম ছিল রূপাপাত বি. সি. ইনস্টিটিউশন। ফরিদপুর জেলার এক শান্ত পল্লীতে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে বোয়ালমারী, নগরকান্দা থানা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার কুমার নদীর মিলন বিন্দুতে অবস্থিত রূপাপাত গ্রামে এই প্রতিষ্ঠানটি সৃষ্টিলগ্ন থেকে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। স্কুল পরিচালনা আইন অনুযায়ী এই চার উপজেলার গণ্যমান্য শিক্ষা দরদী ব্যক্তিবর্গ দ্বারা স্কুল পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯৬৬ সালে স্কুল পরিচালকদের একজন স্বর্গীয় বাবু হরিস চন্দ্র রায় এবং তত্কালীন প্রধান শিক্ষক স্বর্গীয় বাবু অমূল্য চন্দ্র সর্বজ্ঞ তাদের উভয়ের স্কুলজীবনের বন্ধু তত্কালীন নগরকান্দা থানার (বর্তমান সালথা) যদুনন্দী গ্রামের আবুয়াল কাসেম মিঞার মেজো পুত্র ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রফেসর মিঞা লুত্ফার রহমানকে নিয়ে আসেন স্কুলটি পরিচালনার জন্য। উল্লেখ্য প্রফেসর মিঞা লুত্ফার রহমান রূপাপাত স্কুলের প্রাক্তন ছাত্র। সেই থেকে স্কুল পরিচালনার ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখনও এলাকার মানুষের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় একটি পরিপূর্ণ শিক্ষানুরাগী স্কুল পরিচালনা কমিটি, যোগ্য শিক্ষকমণ্ডলী এবং অভিভাবক ও পরীক্ষার্থীদের চেষ্টায় স্কুল শত বর্ষে পা রেখেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শত ভাগ পাসের গৌরব অর্জন করেছে। সমগ্র ফরিদপুর জেলার বেসরকারি স্কুলের মধ্যে প্রথম স্থান এবং সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে চতুর্থ স্থান লাভ করেছে। এই ঈর্ষণীয় ফলাফল অর্জনের কারণ হিসেবে স্কুলটির সভাপতি প্রফেসর মিঞা লুত্ফার রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সুযোগ্য ম্যানিজিং কমিটি, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থীগণ এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। আগামী দিনেও যাতে অধিক সংখ্যক জিপিএ-৫ পেয়ে শত ভাগ পাস করতে পারে ইতোমধ্যে প্রধান শিক্ষককে সে বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি মনে করেন ছাত্র-শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালক মণ্ডলীর হূদ্যতাপূর্ণ, ঐকান্তিক, স্বার্থহীন চেষ্টার মাধ্যেমেই কোনো প্রতিষ্ঠানের ভালো ফলাফল অর্জন সম্ভব। তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে স্কুলটি এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতায় শতবর্ষ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ।
