রেড কার্পেট

জাস্টিন বিবার

আপডেট : ২৪ মে ২০১৩, ১৬:০৩
একজন কানাডীয় সংগীতশিল্পী। ২০০৮ সালে ইউটিউব দ্বারা বিবারের প্রতিভা স্কুটার ব্রাউনের নজরে আসে। পরবর্তীতে স্কুটার ইউটিউবে বিবারের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এ ছাড়া স্কুটার ব্রাউন পরে বিবারের ম্যানেজার হন। স্কুটার বিবারকে পরে আশারের সাথে পরিচয় করিয়ে দেন। শীঘ্রই বিবার রেমন্ড ব্রাউন মিডিয়া গ্রুপের সাথে চুক্তি করেন। পরবর্তীতে বিবার আইল্যান্ড রেকর্ডের সাথে চুক্তি করেন। বিবারের প্রথম একক সংগীত ‘ওয়ান টাইম’ ২০০৯ সালে বিশ্বব্যাপী প্রকাশিত হয় এবং কানাডায় শীর্ষস্থান দখল করে। সম্প্রতি ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ সর্বোচ্চ পুরস্কার ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’-এ ভূষিত হয়েছেন পপতারকা টেইলর সুইফট এবং জাস্টিন বিবার। আরও জানা গেছে, বিবার পেয়েছেন সেরা পুরুষ শিল্পীর পুরস্কার। অনুষ্ঠানে পারফর্মও করেছেন তিনি। এ বিষয়ে বিবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ১৯ বছর বয়সী একটি ছেলে। সেই তুলনায় আমার মনে হয় ভালোই কাজ করছি।’ তার সম্পর্কে আরও জানতে :http://perezhilton.com/category/justin-bieber