সবাই কমবেশি ভয় পায়। অনেকে বলে সে খুব সাহসী, সে কোনো কিছুকেই ভয় পায় না। হতে পারে সে সাহসী, কিন্তু আচমকা তাকে ভয় দেখালে সেও ভয় পেয়ে বসবে। কেউ কেউ নির্দিষ্ট কিছু বস্তু বা বিষয়কে ভয় পায়। কেউ ভূতে ভয় পায় কেউ বা আবার অন্ধকার। হরর গেমগুলোতে ভূতের ভয়ের পাশাপাশি গেমের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন করে তুলে ভয়ে তা আরো ভয়াবহ করে তোলা হয়। হরর ফার্স্ট পারসন শুটার ধাঁচের কিছু গেম ও গেম সিরিজের মধ্যে রয়েছে—অ্যালান ওয়েক, অ্যামনেশিয়া, ক্লক টাওয়ার, কনডেমনেড ক্রিমিনাল, ডেডলি প্রিমোনিশন, ফ্যাটাল ফ্রেম, কিলার সেভেন, ম্যানহান্ট, পেনুমব্রা, সাইলেন্ট হিল, সাইরেন, দ্য ডার্কনেস ইত্যাদি অনেক গেম। ফেয়ার ৩ গেমটি এ বছরের হরর গেমগুলোর মাঝে বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে এতগুলো গেমের মাঝে যে গেমে ভীতির মাত্রা বেশি তা হচ্ছে ফেয়ার নামের গেম সিরিজ। স্পিকার সিস্টেম বা ভালোমানের হেডফোন কানে দিয়ে এসব হরর গেম খেলার মজাই আলাদা। তবে যারা দুর্বলচিত্তের তাদের এসব গেম থেকে দূরে থাকাই ভালো। গেমগুলোতে বয়স অনুযায়ী গেম রেটিং দেওয়া থাকে তাই তা অমান্য করে গেম খেলা উচিত নয়। অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে যে তার বাচ্চারা কী ধরনের গেম খেলছে এবং তা তাদের উপযুক্ত কিনা তা খেয়াল রাখতে হবে। গেমটি সম্পর্কে আরও জানতে : http://www.freeonlinegames.com/game/hell-of
