সময়টা এখন এতই চ্যালেঞ্জিং যে, সময়মতো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তার প্রভাব বইতে হয় সারা জীবন। এখন দেশে এমন অনেক বিষয়ে পড়াশোনা করার সুযোগ আছে, যা সম্পন্ন করতে পারলে চাকরি সুযোগ অবারিত হয়। এমনই একটি সম্ভাবনাময় ও সাশ্রয়ী ক্ষেত্র মেডিকেল টেকনোলজি। এই বিষয়ে রয়েছে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ৪ বছর মেয়াদি বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সসমূহ। তবে সময় এখন ডিপ্লোমা কোর্সে ভর্তির ।
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোস :ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি), ডেন্টাল, ফার্মেসি, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং (এক্সরে) এবং নার্সিং। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি আধুনিক হাসপাতাল, ক্লিনিক ও এনজিওতে এ জাতীয় পেশাদারদের চাহিদা ব্যাপক। অ্যাপোলো, স্কয়ার, সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব, ল্যাব এইড, পপুলার, ইবনেসিনা হসপিটাল ও ক্লিনিকগুলোতে এ পেশায় ক্যারিয়ার গড়তে পারবেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে রয়েছে এই পেশাদারদের প্রচুর চাহিদা।
পড়াশোনা :এই লেখাপড়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ পেলেই পড়াশোনা করা যাবে এ বিষয়ে। মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা কিংবা উচ্চতর পড়াশোনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স, স্পার্ক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ও মার্কস ইনস্টিটিউট অন্যতম।
খোঁজ নিন আগেই
যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন আগে তার অনুমোদন, পূর্বের সাফল্য, শিক্ষা-ব্যয়, পড়াশোনার পদ্ধতি, পরিবেশ ইত্যাদি বিষয়ে ভালোভাবে খোঁজ নিতে সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করে তারপর ভর্তির সিদ্ধান্ত নিন।
পরামর্শ
পড়াশোনা করা অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। বিশেষ করে ভালো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দিতে পরামর্শ দিন কর্তৃপক্ষকে।
অর্জন
২০০৯-এ ল্যাব মেডিসিন ও ২০১০-এ ডেন্টাল-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১ম স্থান অর্জন করে এই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠান থেকে পাসকরা প্রায় সকল ছাত্র-ছাত্রীই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক পদে চাকরি করছে। এখানে অধ্যক্ষের দায়িত্বে আছেন, সরকারি আইএইচটি’র সাবেক অধ্যক্ষ এবং আছেন সংশ্লিষ্ট সেক্টরে অভিজ্ঞ ৮০ জন শিক্ষক।
ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে এদের পৃথক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি-১, রোড-২, ব্লক-বি, মিরপুর-৬, ঢাকা, অথবা কথা বলতে পারেন এই নম্বরে :০১৯৩৬০০৫৮১৮, ০১৭৬৭৭১৭০৫৬।
সুযোগ-সুবিধা
এখানে ব্যবহারিক ক্লাস তথা ক্লিনিক্যাল ট্রেনিংয়ের জন্য রয়েছে নিজস্ব সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব। তবে চূড়ান্তভাবে দেশের খ্যাতিমান বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকেও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এদের আছে ৫০০ আসনবিশিষ্ট পৃথক (ছেলে-মেয়েদের) ছাত্রাবাস, ৬০০০ বইসমৃদ্ধ কম্পিউটারাইজড গ্রন্থাগার ইত্যাদি। এ ছাড়া এখানে পড়াশোনা শেষে রয়েছে ‘জব সার্চিং’ বিষয়ক কাউন্সিলিং ব্যবস্থা। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স করার সুযোগ থাকায় ডিপ্লোমা পাসকৃতরা উক্ত কোর্স করতে চাইলে অগ্রাধিকার পাবেন।
