কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে শাহিনুর আক্তার তানিয়াসহ সারাদেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ষষ্ঠ ইন্দ্রীয়’। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংগঠনের সদস্যরা বিচার দাবি করেন।
এ সময় বক্তারা বলেন, ‘সারাদেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। এ ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি না হওয়া এর একান্ত কারণ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে শাহিনুর আক্তার তানিয়া হত্যার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
