বিয়ানীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১৬

বিয়ানীবাজারের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শওকত আলী নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের গোলাঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সুরমা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত গোলাঘাট নতুন মসজিদ সংলগ্ন এলাকার শওকত আলী নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।