চলমান স্পট ফিক্সিং বিতর্কের মধ্যে ভারতীয় ব্যসায়ীদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) সেদেশের সরকারের কাছে বেটিংকে বৈধতা দেয়ার আহবান জানিয়েছে।
ভারতের ক্রীড়া মন্ত্রণালয়কে গত শুক্রবার দেয়া এক প্রস্তাবে সংস্থাটি জানায় যে অবৈধ ব্যাটিং থেকে প্রতি বছর প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ডলার লেনদেন হয়। বৈধতা না পাওয়ার কারণে ওই অর্থ কালোবাজারে চলে যায় বলে প্রতিবছর আয়কর এবং আনুষঙ্গিক কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ কারণেই এফআইসিসিআই জানায়, বেটিংকে বৈধতা দেয়া সময়ের দাবি।
ভারতসহ উপমহাদেশের অধিকাংশ ক্রিকেট প্রধান দেশে বেটিংকে অবৈধ করে রাখা হয়েছে। কিন্তু পর্দার আড়ালে এসব দেশে ম্যাচের ফলাফল, প্রতি ওভারের রান, অতিরিক্ত রানসহ বিভিন্ন বিষয়ে চলছে বাজিকরদের রমরমা ব্যবসা।-বাসস
