মহিলা জাতীয় ক্রিকেট লিগ

শেষ চারে সিলেট, ঢাকা, খুলনা ও রংপুর

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:১১
মহিলা জাতীয় ক্রিকেট লিগের শেষ চার নিশ্চিত করেছে সিলেট বিভাগ। গতকাল শনিবার তারা রাজশাহী বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে। ছয় ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে রাজশাহীর সংগ্রহ ৪। নয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে খুলনা বিভাগ। খুলনার পাশাপাশি সিলেট, রংপুর ও ঢাকা বিভাগও শেষ চার নিশ্চিত করেছে। আজ খুলনার শেষ ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বিভাগ। কাল রাজশাহী মাত্র ৩৬ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ আসে জেসির ব্যাট থেকে (২৮)। সিলেটের শাহনাজ ৩২ রানে নিয়েছেন চার উইকেট। জাহানারা ও রিতু মনি দুইটি করে উইকেট নেন। জবাবে সিলেট ৩৮.৪ ওভারে ১২৪ রান তুলে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রিতু মনি ও রেশমা আকতার (১৭)। বৃষ্টি ও লাবণী দুইটি করে উইকেট নেন।