ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ সীমিত ওভারের জাতীয় ক্রিকেট শুরু হচ্ছে আজ থেকে। ময়মনসিংহের সার্কিট হাউজে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ঢাকা বিভাগ দক্ষিণ ও সিলেট বিভাগ। ময়মনসিংহের জিমনেসিয়াম মাঠে লড়বে চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগ।
১০টি দলকে দুই ভাগে ভাগ করে এই টুর্নামেন্ট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। খেলাগুলো ম্যাটিং উইকেটে অনুষ্ঠিত হবে বলে বিসিবি জানিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ জুন।
অনূর্ধ্ব-১৬ এর ক গ্রুপ: ঢাকা বিভাগ দক্ষিণ, চট্টগ্রাম, ঢাকা মেট্রো, খুলনা ও সিলেট।
অনূর্ধ্ব-১৬ এর খ গ্রুপ: রাজশাহী, বরিশাল, ঢাকা বিভাগ উত্তর, বিকেএসপি এবং রংপুর।
