সেহরির জন্য লোকজন জাগাতে যুদ্ধবিমান

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:২০

রমজান মাসে সেহরির জন্য লোকজন জাগাতে যুদ্ধবিমান ওড়াবে ইন্দোনেশিয়া। গতকাল দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তারা তাদের এক টুইট বার্তায় জানিয়েছেন, ভোররাতে জাভা দ্বীপের কয়েকটি শহরের আকাশে যুদ্ধবিমানের প্রশিক্ষণ দেওয়া হবে। শহরগুলো হচ্ছে— সুরাবায়া, সুরাকার্তা, ক্লাতেন, স্রাগেন ও ইয়োগিয়াকার্তা। খবর জাকার্তা পোস্টের

টুইটে বলা হয়, আল্লাহ সহায় হলে আমরা সেহরির সময় যুদ্ধবিমান ব্যবহার করে লোকজনকে জাগানোর ঐতিহ্যে অংশ নেব। পৃথকভাবে বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সাস এম. ইউরিস জানিয়েছেন, শুধু ঐতিহ্যের কারণেই এটি করা হবে এমন নয়, রোজা রেখে বিমান বাহিনীর সদস্যদের যেন প্রশিক্ষণ নিতে না হয় তা নিশ্চিত করতেই এটি করা হবে।