তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:২৩

একাদশ সংসদের সদ্য সমাপ্ত দ্বিতীয় অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিল তিনটি হল- উদ্ভিদের জাত সংরক্ষণ বিল, ২০১৯; বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল, ২০১৯ এবং বীমা করপোরেশন বিল, ২০১৯। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সম্মতি প্রাপ্তির মধ্য দিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো।