শরীর চর্চার নানা ধরন রয়েছে। হাঁটা ও সাঁতারের পর এক্ষেত্রে সাইক্লিং অনেক বেশি জনপ্রিয়। কারণ এ চর্চা যেমন সময় বাঁচায় তেমনি আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে। বর্তমান বিশ্বে অনেকের কাছে সাইক্লিং শুধু নেশা নয়, তা পেশাতেও পরিণত হয়েছে। সাইক্লিংকে পেশা হিসেবে নিয়েছেন এমন কিছু মেধাবী তরুণ-তরুণীকে নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। লিখেছেন প্রাঞ্জল সেলিম
এ মা ওয়ে
মিনিওয়েভ ফাউন্ডেশনের সিইও তিনি। এই অরগানাইজেশনের মূল উদ্দেশ্য হলো সেইসব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানোর যারা আর্থিকভাবে অক্ষম। হয়তো কেউ নিজের চিকিত্সা করানোর মতো অর্থ জোগাতে পারছে না। কিছু ক্ষেত্রে দেখা যায় তারা অর্থের কারণে তাদের চিকিত্সা করাতে পারে না। সেই সাথে মরে যায় তাদের স্বপ্নগুলোও। আর তাই এক মহত্ উদ্দেশ্য নিয়ে সাহসের সাথে সামনে এগিয়ে এসেছেন এমা নামের এই তরুণী মিনিওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে। তবে তাদের এই সেবামূলক কাজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, তারা সবাই পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করেন। এটা তাদের সাহায্য করে পরিচিতি বৃদ্ধিতে। শহরের সবাই জানে তাদের সাইকেল গ্যাঙ সম্পর্কে। এভাবেই সবার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে চলছে তাদের সেবার কাজ।
র জা র রে ই য় ং
নাগরিক পরিচয়ে একজন আমেরিকান। আর তার পেশাগত পরিচয় একজন তুখোর সাইকেল রেসার হিসেবে। তিনি বয়সে তরুণ হলেও তার অর্জনগুলো বিশাল। বেশ কয়েকবার ৪০০ মিটার রেসে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। আমেরিকান গেমসে তার অর্জনও কম নয়। তিনি সেখানে একরকম একচেটিয়াভাবেই আসন গেড়ে বসেছেন। তাকে সাইকেল রেসে হারানো খুব সহজ কাজ নয়। এ ছাড়াও সামার অলিম্পিকে বেশ কয়েকবার ফাইনালে গিয়েছিলেন তিনি। সেখানেও তার করিশমা দেখিয়ে এসেছেন। খুব ছোটবেলা থেকেই তার নেশা ছিল সাইক্লিং। সময় পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন শহরের অলিতে গলিতে। কখনোবা পাহাড়ে চড়ার চেষ্টাও করতেন।
হ্যা রি ই য়ং
কানাডিয়ান সাইকেলিস্ট, হ্যারি। মাত্র ৩১ বছর বয়সেই তিনি নিজের ঝুলিতে বেশ কয়েকটি সফলতার স্মারক ভরে নিয়েছেন। তিনি প্রায়ই আন্ডারগ্রাউন্ড সাইকেল রেসিংয়ে অংশ নেন। অবশ্য এই কাজে তিনি বেশ দক্ষতার পরিচয়ও দিয়েছেন। বেশ কয়েকবার খবরের কাগজে তার নাম এসেছে। তিনি একটি ওয়েবসাইটও পরিচালনা করেন যেখানে সাইক্লিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা তার গবেষণার ফল। তিনি অনলাইনে ইমেইলের মাধ্যমে এই কাজটির তত্ত্বাবধান করেন। তার জন্ম নর্থ ডাকোটা শহরে। সেখানেই তার বেড়ে উঠা। খুব ছোটবেলা থেকে অবশ্য তার শখ ছিল ঘুরে বেড়ানো। সেখান থেকেই মূলত সাইক্লিংয়ের নেশা পেয়ে বসে তাকে। পড়াশোনার পাশাপাশি তিনি সাইক্লিংয়ের মাধ্যমেই অর্থ উপার্জন করছেন।
ডে ন ভা র
আমেরিকার ছোট্ট একটি শহর বাল্টিমোর। বলা হয় এখানকার একটি সাইক্লিং টিমের সাথে কাজ করছেন তরুণ ডেনভার। প্রতিষ্ঠানটির নাম ‘ডেনভার অ্যান্ড ফ্রেন্ড সাইকেল’। যারা এই প্রতিষ্ঠানের সেবা নিতে আসেন তারা যেমন একই সাথে নতুন ধরনের সাইকেল কিনতে পারে তেমনি সুদক্ষ চালক দিয়ে শিখে নিতে পারে সাইক্লিংয়ের নানা ধরনের স্ট্যান্ট। মন খারাপ করে কেউ এখানে এলেও তার মনভালো হয়ে যেতে বাধ্য, এমনটাই দাবি করেন ডেনভার। তরুণ এই সাইকেল এক্সপার্ট সেখানে অ্যাসিস্ট্যান্ট সাইক্লিস্ট হিসেবে কাজ করছেন। এর আগে সাইকেল রেসিং র্যাংকিংয়ে তিনি ছিলেন সেরাদের মধ্যে। বেশ কয়েকবার মিডিয়া নিউজও হয়েছিলেন।
কে ন লি
কেনলি ও তার বন্ধু এলেনের মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘ফাস্ট’ নামের কোম্পানি। সাইকেল তৈরি থেকে শুরু করে সেখানে রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রায় ১২ বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে তাদের কোম্পানি। তাদের এই কোম্পানির অর্থ সংস্থান হয় খুব মজার একটি মাধ্যমে। তাদের কোম্পানির সাথে আশপাশের ডিপার্টমেন্টাল স্টোরের চুক্তি রয়েছে। সেখানে তারা সাইকেলের সুবিধা দিয়ে থাকে। তারা একে অপরের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করে নিজেদের এবং আশপাশের মানুষদের। এ ছাড়াও তাদের কোম্পানির নিজস্ব বিক্রি তো রয়েছেই। প্রতি বছর তারা, ‘ফাস্ট ফেস্ট’ নামের একটি সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করে। সেখানকার বিজয়ীকে সুযোগ দেওয়া হয় এক বছর তাদের সাথে কাজ করার।
