ফ্রেঞ্চ ওপেন

জয়ে শুরু সেরেনা-ফেদেরারের

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৯
মহিলা এককের এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস জর্জিয়ার আনা তাতিশভিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। টুর্নামেন্টের প্রথম দিনে গতকাল জয় পেয়েছেন রজার ফেদেরারও। তবে ফ্রান্সের গিলস সাইমনের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন পুরুষ এককের সাবেক এক নম্বর লেটন হিউয়িট। মহিলা এককে দিনের অন্য ম্যাচে জয় পেয়েছেন পাঁচ নম্বর বাছাই সারা এরানিও। এরানি ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের আরানক্স্রা রাসকে। অন্যদিকে সাবেক এক নম্বর আনা ইভানোভিচ কষ্টার্জিত জয়ে পা রেখেছেন দ্বিতীয় রাউন্ডে। ইভানোভিচ ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে। অন্যদিকে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন স্পেনের ক্যারোনা বুস্তা। জয়ের জন্য তিনটি সেটের প্রয়োজন হলেও খুব বেশী পয়েন্ট খোয়াতে হয়নি ফেদেরারকে। ম্যাচের ফল ছিল ৬-২, ৬-২, ৬-৩। পুরুষ এককে ফেদেরার ছাড়াও জয় পেয়েছেন জেরেমি চার্ডি, ম্যাথিউ রোয়ানিক। তবে হিউয়িট ৬-৩, ৬-১, ৪-৬, ১-৬, ৫-৭ গেমে হেরে গেছেন স্বাগতিক দেশের সাইমনের কাছে।