ভুটানের কিংস কাপে আমন্ত্রন

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৩৯
দীর্ঘদিন পর ভুটানের কিংস কাপ ফুটবলে খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা এদেশের দু’টি ক্লাবকে এই টুর্নামেন্টে খেলাতে চায়। সংশ্লিষ্ট দেশগুলো রাজি হলে আট ক্লাবের এ প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ভুটান থেকে দুটি ক্লাব খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেশাদার ক্লাবগুলোকে এ তথ্য জানিয়ে দেবে যাতে করে আগ্রহীরা সেখানে খেলতে যায়। আয়োজক ভুটান স্থানীয় সুযোগ-সুবিধা এবং বিমানে আসা-যাওয়ার টিকিট দেবে। চ্যাম্পিয়ন দলকে এক লাখ ভুটানী গুলট্রাম (মুদ্রা) দেয়া হবে। রানার্সআপ পাবে আশি হাজার। এক সময় ভুটানের কিংস কাপে নিয়মিত আমন্ত্রণ পেতো বাংলাদেশের ক্লাবগুলো। আবার দীর্ঘদিন পর আমন্ত্রণ এসেছে বাংলাদেশে।