জাকা আশরাফের উপর আদালতের নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৩৭
মাত্র কিছুদিন হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করা শুরু করেছেন জাকা আশরাফ। তবে, খুব বেশিদিন দায়িত্বে থাকতে পারছেন না তিনি। গত পরশু মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট নির্বাচনে “অনিয়ম ও অস্বচ্ছতা”র দায়ে তার বোর্ড সভাপতির পদে নিষিদ্ধাদেশ জারি করেছে। বিচারপতি সিদ্দিকী শওকত আজিজ তার আদেশে বলেন, নির্বাচন (জাকা আশরাফের) ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ক্ষতিকর। চার সদস্যের মনোনয়ন কমিটির অনুমোদনের পর এ মাসের প্রথম দিকে পিসিবির ১১ সদস্যের বোর্ড অব গভর্নস ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে আশরাফকে নির্বাচিত করে। নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন আদালতে আইনী লড়াই করতে হচ্ছে আশরাফকে। পিসিবি’র প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ আশরাফ।