চীন সাগরে যুক্তরাষ্ট্র ফিলিপাইন, ভারত ও জাপানের নৌমহড়া

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৫৩

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নতুন করে নৌ শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও ফিলিপািইন। জাপানের একটি রণতরীর সঙ্গে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মহড়া দিয়েছে। চীনের দাবিকৃত জলসীমার মধ্যে এ মহড়ায় দুটি ভারতীয় নৌজাহাজ এবং ফিলিপিন্সের একটি টহল জাহাজও ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে আরো বেশি শুল্ক আরোপের হুমকি দেওয়ার এ সময়ের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হল।

চীনের দাবি করা একটি দ্বীপ ঘেঁষে সোমবার যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ পাঠানোর পর এ মহড়া অনুষ্ঠিত হল। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়ার অভিযোগ করেছে চীন। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। এই মহড়ার মাধ্যমে কার্যত চীনকে চ্যালেঞ্জ জানানো হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। -দ্য ইন্ডিপেন্ডেন্ট