দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সিলেটকে ৫৮ রানে হারিয়েছে খুলনা বিভাগ। মহিলা জাতীয় ক্রিকেট লিগের ফাইনাল খেলার অর্জন করা খুলনার জন্য কালকের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা। একদিন বিরতি রেখে আগামীকাল শনিবার মেয়েদের ফাইনালে খুলনা খেলবে আগেই ফাইনাল নিশ্চিত করা রংপুরের বিপক্ষে।
গতকাল বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে খুলনা নির্ধারিত ৩৮ ওভারে পাঁচ উইকেটে ১৭৯ রান করে। শায়লা শারমিনের ব্যাট থেকে আসে ৫২ রান। শুকতারা করেন ৪৯ রান। জাহানারা ও আসমা দুটি করে উইকেট নেন।
জবাবে সিলেট ২৮.৩ ওভারে চার উইকেটে ৮৩ রান করে। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। পরে প্যারাবোলা ম্যাথুডে খুলনাকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।
