ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া জানিয়েছেন, ক্রিকেটকে কালিমামুক্ত করতে দরকার হলে যা যা করণীয় তার সবই করা দরকার। এমনকি প্রয়োজন হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে।
ডালমিয়া বৃহস্পতিবার ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে খেলাটি থেকে সব ধরনের দাগ দূর করতে হবে বলে মন্তব্য করেন। তিনি এ প্রসঙ্গে আইপিএলের কথা বলছেন কিনা জানতে চাইলে ডালমিয়া বলেন, দরকার হলে এবং যদি সংক্ষিপ্ত সময়ের জন্য এটা করাই জরুরী হয়ে পড়ে। ক্রিকেটকে কালিমামুক্ত করতে আপনার যা করা দরকার তাই করে এগিয়ে যাওয়া প্রয়োজন। এরজন্য যদি কিছু সময়ের জন্য আইপিএলকে বন্ধ রাখতে হয় তবে তাই করতে হবে।’
বর্তমানে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ডালমিয়ার মতে সকল ক্রিকেটার, প্রশাসক ও অন্য সকলের জানা দরকার কখন ক্রিকেট সম্পূর্ণভাবে জঞ্জালমুক্ত হয়েছে।
