পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুই শীর্ষ কর্মকর্তা। তারা হলেন সাধারণ সম্পাদক সঞ্জয় জাগদালে ও কোষাধক্ষ্য অজয় শিরকে। আইপিএলে স্পট ফিক্সিং বিতর্কের শুরু থেকেই বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের পদত্যাগ দাবি করে আসছিলেন এই দুজন।
ক্রিকইনফো জানিয়েছে, আইপিএল বিতর্কের জের ধরে পদত্যাগ করেছেন এই দুই কর্মকর্তা।
