এনামুল হোসাইন রাজিব মুম্বাইয়ে চলমান ষষ্ঠ আন্তর্জাতিক মেয়র কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মার সাথে ড্র করেছেন। এই ড্র’র পর রাজিবের পয়েন্ট বেড়ে দাড়ালো তিনি। রাজিব ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেয়া অন্যান্য খেলোয়াড়দের মধ্যে আছেন জিয়াউর রহমান, দেবরাজ চ্যাটার্জি এবং মেহেদী হাসান পরাগ। প্রত্যেকের পয়েন্ট দুই। গতকাল নিজ নিজ ম্যাচে জিয়া এবং পরাগ ড্র করলেও হেরে যান দেবরাজ। বাসস।
