সাবেক ফুটবলার ফয়সাল ঢাবিতে যোগ দিলেন

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৩৪
জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবু ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হিসাবে যোগ দিয়েছেন । নতুন দায়িত্ব পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলে জানান তিনি। ঢাকার মাঠে ১৯৯০ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা রক্ষণভাগের এই খেলোয়াড় জাতীয় দলে খেলার পাশাপাশি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু। ক্লাব ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ, আরামবাগ, মোহামেডান এবং ফরাশগঞ্জে খেলেছেন তিনি। মোহামেডানে ছিলেন আট বছর। ফুটবল ছেড়ে দিয়ে কোচিং পেশায় আসেন। ঢাবির কোচ হিসাবেও সাফল্য পেয়েছেন তিনি।