জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার খাবার বিতরণ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০৩
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ৩-১০ মিনিটে তিনি রাজধানীর দয়াগঞ্জ থেকে খাবার বিতরণ শুরু করেন। এরপর লোহারপুল, কাঠেরপুল, যাত্রাবাড়ী শহীদ ফারুক সরণি, আলম মার্কেট, সালাহউদ্দিন আহমদের বাড়ির সামনে রাস্তায় এবং সর্বশেষ গোলাপবাগে খাবার বিতরণ করেন। আজ রবিবার উত্তরা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করবেন খালেদা জিয়া। বৃস্পতিবার রাজধানীর ২৫টি স্পটে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।