উখিয়ায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১২
উখিয়ার পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারে মহান বৌদ্ধ পূর্ণিমা স্মরণে সংঘদান ও পিএসসি, জেএসসি ও এসএসসি’তে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি বাবু অজিত রঞ্জন বড়ুয়া, প্রধান ধর্মালোচক ছিলেন, শৈলঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ কুশনায়ন থের, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব প্রাণেশ কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সংবর্ধিত ভিক্ষু হচ্ছে- সাবেক সভাপতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির ও পাতাবাড়ী আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ ভদন্ত রেবত প্রিয় মহাস্থবির, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বাবু সুপ্ত ভূষন বড়ুয়া ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বাবু নীলু কান্তি বড়ুয়া।