ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং নিয়ে চলমান বিতর্কের পদত্যাগের মিছিলে যুক্ত হল আরেকটি নাম। পদত্যাগ করলেন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটির চেয়ারম্যান রাজিব শুকলা। বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে গতকাল থেকেই শুরু হয়েছে গণ পদত্যাগের মিছিল। বিসিসিআই বোর্ড সচিব আর কোষাধ্যক্ষ পদত্যাগ করার পদত্যাগের পরদিনই পদত্যাগের ঘোষণা দিলেন রাজিব শুকলা।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমি আইপিএলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেয়াার ব্যাপারে আমি গত কয়েক দিন ধরেই ভাবছি। আমার মতে সরে যাওয়ার জন্য এটাই আদশ সময়।’
