আজারেঙ্কা-শারাপোভার জয়

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
ফ্রেঞ্চ ওপেনের সপ্তম দিনে গতকাল শনিবার জয় পেয়েছেন শীর্ষ বাছাইদের প্রায় সবাই। প্রত্যাশিত জয়ে শেষ ষোলোতে পা রেখেছেন মহিলা এককের দুই এবং তিন নম্বর বাছাই মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। অন্যদিকে পুরুষ এককে জয় পেয়েছেন জাপানের কেই নিশিকরি।