প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৬আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৬
জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দিনের এই লড়াইয়ে নামবেন ১৬-১৯ বছর বয়সের অ্যাথলিটরা। ওয়ালটন টেলিভিশন পৃষ্ঠপোষকতা করছে ২৯তম বয়স ভিত্তিক এই জুনিয়র অ্যাথলেটিকসের।