হেফাজতে ইসলামের অসুস্থ মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা কামনা করে গতকাল শনিবার নগরীর বাজার রোড খাজা মুঈন উদ্দিন মাদ্রাসায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে এক সভায় বক্তারা বলেন, বাবুনগরীকে গ্রেফতারের পর ৩১ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশি নির্যাতনে এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জুনায়েদ বাবুনগরীর কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে বক্তারা বলেন।
বক্তারা আরো দাবি করেন, ৫ মের গণহত্যা ও বাবুনগরীর উপর নির্যাতনের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শিগগিরই শাস্তি দিতে হবে এবং বাবুনগরীর উন্নত চিকিত্সার ব্যবস্থা নিতে হবে। সভায় বিএনপির কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
