নাশকতা সৃষ্টির অভিযোগে গতকাল রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্র শিবিরের ৮ নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জানা যায়, রবিবার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি মেস থেকে গোয়েন্দা পুলিশের একটি দল বাকৃবি শিবিরের দপ্তর সম্পাদক মো. কুদরত হোসেন, মনোয়ার, রায়হান, নাকিব, ফরিদ, দুলালসহ ৮ নেতা-কর্মীকে আটক করে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। এদিকে আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
