পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী সুমাইয়ার (১১) হার্ট বৃদ্ধির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন, তাকে জরুরিভিত্তিতে অপারেশন করতে হবে। এজন্য প্রায় সাত লাখ টাকার প্রয়োজন। সুমাইয়ার বাবা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নজরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং-১৩৭২-১০১-১০৪০-১, পূবালী ব্যাংক লি., ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। মোবাইল: ০১৯২৩১৮৬৭৬৮, ০১৯১৩৭১২৯৩৪।
তাহমিনা বেগম
নাটোরের বাসিন্দা মোছা. তাহমিনা বেগম ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশনের জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। তাহমিনার পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: তাহমিনা বেগম, সঞ্চয়ী হিসাব নং-১৮৭০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., নাটোর শাখা, নাটোর। মোবাইল: ০১৭১৩৭৩৩৫৩৯।
