আনিতার দুই অ্যালবাম

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:২০
পপ গায়িকা আনিতা তার সেলফ টাইটেল অ্যালবাম রিলিজের পর এবছর আরো একটি সলো ও ডুয়েট অ্যালবামের কাজ করছেন। এরই মধ্যে রেকর্ডিং এর কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবে কার সাথে ডুয়েট অ্যালবাম করবেন তা এখনই জানাতে চাইছেন না আনিতা। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদে আমার কোন সলো অ্যালবাম না বের হলেও বেশকিছু বিচ্ছিন্ন কাজ হতে পারে। এছাড়া ব্যান্ডের সাথে প্র্যাকটিস আর শো’র কাজ তো করছিই। উল্লেখ্য, গেল বছর জি সিরিজ থেকে প্রকাশিত আনিতার সেলফ টাইটেল আলব্যামটির বেশ কয়েকটি মিউজিক ভিডিও বাজারে বেশ আলোচনার সৃষ্টি করে। ভিডিওগুলোর নির্মাতা ছিলেন গাজী শুভ্র। নতুন অ্যালবামের গানগুলো নিয়েও খুব শিগগিরই মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা তার রয়েছে বলে জানান তিনি।