অবিশ্বাস্য, দুর্দান্ত, দুর্দমনীয়! এ মৌসুমের বায়ার্ন মিউনিখকে বোঝাতে হয়তো এই শব্দগুলোও যথেষ্ট নয়। বুন্দেসলিগা, জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ; প্রতিটি ক্ষেত্রেই সামনে যে দলকে পেয়েছে তাকেই উড়িয়ে দিয়েছে বায়ার্ন। প্রথম জার্মান ক্লাব হিসেবে দেখিয়েছে ট্রেবল জয়ের কৃতিত্ব। এ মৌসুমে বায়ার্নের রেকর্ডকে সংখ্যায় প্রকাশ করলে কেমন দাঁড়াবে সেটা একবার দেখে নেয়া যাক।
০-এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে বায়ার্নের হারের সংখ্যা
০১-বুন্দেসলিগায় বায়ার্নের হারের সংখ্যা
০৫-প্রথম জার্মান দল হিসেবে লিগের প্রথম পাঁচ ম্যাচে বায়ার্ন কোন গোল হজম করেনি।
০৬-ম্যাচ হাতে রেখেই জাপ হেইঙ্কসের দল নিশ্চিত করে বুন্দেসলিগা। যেটিও কিনা নতুন বুন্দেসলিগা রেকর্ড।
০৭- বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠে বায়ার্নের জালে প্রতিপক্ষ মাত্র সাতবার বল প্রবেশ করাতে পেরেছে।
০৮-মৌসুমের প্রথম আটটি ম্যাচেই জয় পেয়েছে ব্যাভারিয়ান ক্লাবটি।
০৯-প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ডর্টমুন্ডের (৮)।
১৪-লিগের দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি জয়। আগের রেকর্ডটি ছিল ডর্টমুন্ডের (৭)।
১৫-প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়।
১৮-সবচেয়ে কম গোল হজম করার রেকর্ডও গড়েছে বায়ার্ন।
২৫-বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে বায়ার্নের পয়েন্টের ব্যবধান।
২৮-সবচেয়ে কম ম্যাচে শিরোপা নিশ্চিত করা। আগের রেকর্ডটিও ছিল বায়ার্নের দখলে (৩০)।
২৯-এক মৌসুমে সবচেয়ে বেশি জয়।
৩৪-টি ম্যাচের দিনেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বায়ার্ন
৩৬-ম্যাচে টানা গোলের রেকর্ড গড়েছে ফিলিপ লামের দল।
৩৭-লিগের মাঝপথে দ্বিতীয় স্থানে থাকা দলের সাথে গোল ব্যবধান
৪৭-প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি পয়েন্ট
৪৯-লিগের দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি পয়েন্ট
৮০-পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের সাথে গোল ব্যবধান
৯১-বুন্দেসলিগায় সবয়েয়ে বেশি পয়েন্ট নিয়ে শিরোপা জয়। আগের রেকর্ড ছিল ডর্টমুন্ডের (৮১)।
