জাতীয় হকি দলের খেলোয়াড় মশিউর রহমান বিপ্লব জার্মানি গেলেন। মিউনিখে তৃতীয় বিভাগ হকি লিগে খেলছেন তিনি। ক্লাবটির নাম ইএসভি মুনশেন। তিনটি ম্যাচ খেলে ঢাকায় এসেছিলেন বিপ্লব। আরো আট ম্যাচ বাকি রয়েছে। বিপ্লবের ক্লাবটি তাকে স্থানীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনিও নিয়মিত খেলার মধ্যে রয়েছেন। জার্মানির এই লিগে আরেক খেলোয়াড় জিমিও খেলছেন। তিনি এখন ঢাকায়। দেশে হকি ফেডারেশন নির্বাচন নিয়ে চলছে নানা নাটক। চলছে খেলোয়াড়দের আন্দোলন।
