সুপার কাপের কো-স্পন্সর ওয়ালটন

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:৫১
সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে ওয়ালটন অর্থায়ন করছে। প্রতিষ্ঠানটি টুর্নামেন্টের জন্য কো-স্পন্সর হয়েছে। ১৫ লাখ টাকা দেবে ফেডারেশনকে। সাথে সেরা খেলোয়াড়কে একটি মোটর সাইকেল উপহার দেবে। গতকাল ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার বাফুফের সাথে বৈঠক করে টুর্নামেন্টের পাশে থাকার কথা জানিয়েছেন। ওয়ালটন বাফুফের এলিট স্পন্সর। সুপার কাপ ফুটবলের টাইটেল স্পন্সর গ্রামীণফোন।