উজ্জল চন্দ্র সুত্রধর (১১.১২) ও বিকেএসপির আয়শা সিদ্দিকা (১২.৬০) গতকাল শুরু হওয়া ওয়ালটন টেলিভিশন জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের দ্রুততম মানব এবং মানবী হয়েছেন।
আগামি দিনের অ্যাথলেটদের প্রতিভা বাছাইয়ের মঞ্চ দুই দিনের এই আসরের উদ্ধোধনী দিনে গতকাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে বালকদের মধ্যে লড়াই করে এই অ্যাথলেটের আনন্দ যেন শেষ হয় না। উজ্জল এবং আয়শা এসেছেন দুই প্রান্ত থেকে। উজ্জল কিশোরগঞ্জের ছেলে, হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু ক্রিকেটের ক্রীড়া সামগ্রীর মুল্য বেশি। চাইলেই কিনতে পাওয়া যায় না। ক্রিকেটের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে স্থানীয় শাহাদাত হোসেনের কাছে অ্যাথলেটিকসে হাতেখড়ি নেন। বাবা কৃষ্ণ চন্দ্র সুত্রধরের উত্সাহ নিয়ে ট্র্যাকে পা রেখেছেন কটিয়াদি, গবিহাটা কলেজের এইচএসসি পরিক্ষার্থী উজ্জল।
